[ অর্থনীতি ]
ই-ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
ফাইল ফটো
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেল এর উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলীকে নিয়োগ করা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড.নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!