ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

১৯ নভেম্বরের মুদ্রা বিনিময় হার জেনে নিন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ১৯ নভেম্বর ২০২৬
১৯ নভেম্বরের মুদ্রা বিনিময় হার জেনে নিন
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও ডলারের দাম বাড়তে শুরু করেছে। ব্যাংকিং চ্যানেলের তুলনায় খোলাবাজারে বেশি দামে বিক্রি হচ্ছে মার্কিন মুদ্রাটি। বর্তমানে খোলাবাজারে প্রতি ডলার ১২৯ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। চলতি মাসের শুরুতে তা বেড়ে দাঁড়ায় ১২৪ টাকা ৭৫ পয়সায়। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিনিময় হার অনুযায়ী, ইউরো, পাউন্ডসহ বিভিন্ন বিদেশি মুদ্রার বিপরীতেও টাকার মানে পরিবর্তন দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্যের ভিত্তিতে বিভিন্ন মুদ্রার বিনিময় হার নিচে দেওয়া হলো—

মুদ্রার নাম

বাংলাদেশি টাকায় মূল্য

মার্কিন ডলার

১২৪ টাকা ৭৫ পয়সা

ইউরো

১৩৬ টাকা ৮৮ পয়সা

ব্রিটিশ পাউন্ড

১৬৪ টাকা

কানাডিয়ান ডলার

৮৭ টাকা ০৬ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার

৮৩ টাকা ৭৯ পয়সা

চীনা ইউয়ান

১৮ টাকা ৭০ পয়সা

সিঙ্গাপুরি ডলার

৯৬ টাকা ৭০ পয়সা

ভারতীয় রুপি

১ টাকা ৩৩ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত

৩০ টাকা ২৩ পয়সা

সৌদি রিয়াল

৩৩ টাকা ১৬ পয়সা

কাতারি রিয়াল

৩৪ টাকা ১৫ পয়সা

কুয়েতি দিনার

৩৯৯ টাকা ১৪ পয়সা

সংযুক্ত আরব আমিরাতের দিরহাম

৩৩ টাকা ৮৮ পয়সা

মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি এবং প্রবাসী আয় বা রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহের কারণে সাম্প্রতিক সময়ে খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলের ডলারের দরের ব্যবধান অনেকটাই কমে এসেছিল।

তবে গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। খোলাবাজারে প্রতি ডলার ১২৯ থেকে ১৩০ টাকায় বিক্রি হওয়ায় বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে, ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের বিপরীতে ১২৪ টাকা ৮০ পয়সা থেকে ১২৫ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। ফলে ব্যাংকের তুলনায় খোলাবাজারে প্রতি ডলারের দাম ৪ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা বেশি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, শিল্পের কাঁচামাল কেনা এবং আমদানি দায় পরিশোধের চাপের কারণে ডলারের চাহিদা বেড়েছে। বিপরীতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে ডলারের সরবরাহ বাড়ছে না।

ডলারের দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায়। এর প্রভাব পড়তে পারে আমদানিনির্ভর পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে বৈদেশিক মুদ্রাবাজারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!