ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে অনলাইনে ক্লাস শুরু ৬ সেপ্টেম্বর

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৮, ২১ আগস্ট ২০২০
চবিতে অনলাইনে ক্লাস শুরু ৬ সেপ্টেম্বর
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চবি চারুকলা ইনস্টিটিউটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় চবি উপাচার্য করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে ডিনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিনরা তাদের অধীনস্থ স্ব স্ব বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। অনলাইনে ক্লাস নেয়া সম্পর্কিত বিস্তারিত পরে জানানো হবে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!