ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রমজান মাসব্যাপী সেহরি-ইফতার বিতরণ করবে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রলীগ

গবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪, ১ মে ২০২১
রমজান মাসব্যাপী সেহরি-ইফতার বিতরণ করবে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রলীগ
অসহায়-দুস্থ ও পথশিশুদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ।

পবিত্র রমজান উপলক্ষে অসহায়-দুস্থ ও পথশিশুদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলবে।

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখার সভাপতি ডা. মিজানুর রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ কর্মসূচির অংশ হিসেবে সাভার, নবীনগর (স্মৃতিসৌধ) এলাকার অসহায়-দুস্থ ও পথশিশুদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীবৃন্দ। এছাড়াও করোনা মহামারি নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের নিকট মাস্ক বিতরণ করা হয়।

এ কর্মসূচি সম্পর্কে গণস্বাস্থ্য সমাজ কল্যাণ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি হিরা রায় জানান, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল ক্রান্তিকালীন সময়ে সাহসিকতার পরিচয়দানকারী সংগঠন হিসেবে সর্বদা পরিচিত। এই কার্যক্রমের মাধ্যমে অন্তত একশ মানুষের মানুষের সেহরি ও ইফতারে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সামনের দিনগুলোতে এর পরিমাণ আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে বিজয় দিবসে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!