ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঈদের পর পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১৯ জুন ২০২১
ঈদের পর পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক: ছবি ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বর্ষের পরীক্ষা ঈদের পর গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শনিবার (১৯ জুন) একাডেমিক কাউন্সিলের ১২০তম সভায় ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, পরিস্থিতি ভালো থাকলে ঈদের ১ সপ্তাহ পরে পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমে মাস্টার্সের পরীক্ষা হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়া হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের ১৭ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর এবছর ৯ জানুয়ারি অনার্স-মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হলেও সরকারি নির্দেশনায় তা আবার বন্ধ হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!