[ শিক্ষা ]
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিলো মাভাবিপ্রবি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বাস।
সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়ে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়ে তাই। এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। আর এতে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ দিকে সোমবার প্রথম ধাপে সকাল সাড়ে ৬টার দিকে ৬টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়।
শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনামূল্যে বাড়ি পাঠানোর জন্য লিখিত আবেদন করে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাসে করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়।
.png)
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে সোমবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকা, ফেনী, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও শেরপুরের উদ্দেশে ৬টি বাস ছেড়ে যায়। মঙ্গলবার ২য় ধাপে রংপুর, চাঁপাইনবাবগঞ্জসহ অন্যান্য জেলায় আরও ৩টি বাস ছেড়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!