ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিগগিরই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে: পিএসসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ১৬ জুলাই ২০২১
শিগগিরই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে: পিএসসি চেয়ারম্যান
ফাইল ছবি

শিগগিরই ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

আজ শুক্রবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে থাকার সময় লকডাউনের সিদ্ধান্ত আসে। সেজন্য ফল প্রকাশ পিছিয়ে গেছে। তবে ঈদের পর লকডাউন শিথিল করা হলে ৫ থেকে ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।

Advertisement

তিনি আরো বলেন, আমরা ফল প্রকাশের একটি তারিখ নির্ধারণ করেছিলাম। সে অনুযায়ী আমাদের সব কাজ দ্রুত শেষ করা হচ্ছিল। তবে কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দেশে লকডাউন ঘোষণা করা হয়। সেজন্য ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!