ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা অনলাইনে 

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ১৮ আগস্ট ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা অনলাইনে 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বর

বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দেশে করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা নেয়া সম্ভব না হলে এমন নির্দেশনা দিয়েছে ইবি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং টেবুলেশন শিটে নম্বর সন্নিবেশ সংক্রান্ত একটি সমন্বিত নির্দেশিকা সংযুক্ত নীতিমালা তৈরি করা হয়েছে। সংযুক্ত নির্দেশিকা নির্দিষ্ট অনুষদভুক্ত বিভাগের সভাপতিদের অবহিত করা হবে। পরীক্ষা নির্দেশিকা বিভাগীয় সভাপতি সব শিক্ষকে অবহিত করেবেন। তারপর বিভাগীয় একাডেমিক কমিটি বসে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে পরীক্ষা নেয়া শুরু করবেন।

একইসঙ্গে অনলাইনে কোন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেয়া হবে এ সংক্রান্ত একটি নির্দেশিকা নির্দেশনাও তৈরি করেছে কর্তৃপক্ষ। তা সংশ্লিষ্ট অনুষদ এবং বিভাগগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

Advertisement

বুধবার বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

ড. মাহবুবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য সভায় নীতিগত সিদ্ধান্ত হয়। পরীক্ষার ব্যাপারে স্ব-স্ব বিভাগে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে। 

প্রো-ভিসি আরো বলেন, যেসব বিভাগ প্রস্তুত রয়েছেন তারা চাইলে যেকোনো সময় পরীক্ষা শুরু করতে পারে। 

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, আমরা জানতে পেরেছি অধিকাংশ শিক্ষার্থী যেকোনো উপায়ে পরীক্ষা দিতে চায়। আর বর্তমান পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নেয়ার পরিবেশ নেই। তাই প্রশাসন অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অনুষদের ডিনদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার সংক্রান্ত: পরীক্ষা নেয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম প্রস্তুতকরণ অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার জন্য গুগল ক্লাসরুম ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের তাদের নিজ নিজ সেমিস্টার/বর্ষের জন্য তৈরি করা গুগল ক্লাসরুম এ পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে যুক্ত হতে হবে। শিক্ষার্থীরা কারিগরি সমস্যার প্রয়োজনে তিন পরিদর্শক ও পরীক্ষকের মেবাইল নাম্বার সংগ্রহে রাখবেন। সব পরীক্ষার্থী নির্ধারিত ক্লাসরুমে যুক্ত হতে পেরেছে কি না বিষয়টি সংশ্লিষ্ট সেমিস্টার/বর্ষের পরীক্ষার পরিদর্শকরা নিশ্চিত করবে।

প্রশ্নপত্র সংক্রান্ত: নির্ধারিত পরীক্ষার প্রশ্নপত্র প্রধান পরিদর্শক বিভাগীয় সভাপতির কাছ থেকে সংগ্রহ করবেন। যা পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে গুগল ক্লাসরুমে প্রকাশ করে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের ব্যবস্থা করবেন। সময় গণনার জন্য গুগল ঘড়ি রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন।

উত্তরপত্র প্রস্তুতকরণ ও জমাদান সংক্রান্ত: অনলাইনে পরীক্ষার্থীগণ A4 সাইজের সাদা কাল কাগজ ব্যবহার করবেন। প্রতি পৃষ্ঠার ডান কোণায় পরীক্ষার্থী নিজের রোল নম্বর ও পৃষ্ঠা নম্বর লিখবেন। উত্তরপত্রের কাভার পেজ পরীক্ষা শুরু সাত দিন আগে বিভাগ যে কোন মাধ্যম দিয়ে শিক্ষার্থীদের জানিয়ে দিবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!