ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবির মেধাবী শিক্ষার্থী আইভি বাঁচতে চায়, প্রয়োজন ২৫ লাখ টাকা

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৫ আগস্ট ২০২১
বেরোবির মেধাবী শিক্ষার্থী আইভি বাঁচতে চায়, প্রয়োজন ২৫ লাখ টাকা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আইভি আক্তার আইরিন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আইভি আক্তার আইরিন। ৮ মাস ধরে কিডনি জটিলতায় হাসপাতালের বেডে জীবন-মরণ যুদ্ধে অবতীর্ণ। মেধাবী শিক্ষার্থী আইভির রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা। 

অর্থাভাবে মেডিকেলে ভর্তি করাতে না পারায় আইভি আক্তার বর্তমানে লালমনিরহাটের পাটগ্রামে নিজ বাসা থেকেই মাঝে মাঝে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে হয় কিডনি প্রতিস্থাপন করাতে হবে নয়তো সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হবে।

কিন্তু অর্থাভাবে বাসা থেকে রংপুরে এসে সপ্তাহে একবার ডায়ালাইসিস করতে হচ্ছে, যার ফলে সে দুই-তিন দিন একটু ভালো ঘুমোতে ও খেতে পারে আর সপ্তাহের বাকি দিনগুলো যেন কাটে জীবনের সাথে যুদ্ধ করেই। প্রায় স্বচ্ছল ছিল তার পরিবার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রায় ৮ মাস ধরে আইভির চিকিৎসার ব্যয়ভার বহন করতে পথে বসার উপক্রম হয়েছে পরিবারটি।

Advertisement

আইভি জানান, গত বছরের ডিসেম্বর থেকে দীর্ঘ ৮ মাস ধরে সে কিডনি জটিলতায় ভুগছে। বর্তমানে সপ্তাহে দুইবার করে ডায়ালাইসি করতে হচ্ছে তাকে। প্রতি মাসে ডায়ালাইসিস ও ওষুধ বাবদ ৪০-৪৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। তাই কিডনি প্রতিস্থাপন বা এককালীন অর্থ খরচের জন্য তার ২৫ লাখ টাকা প্রয়োজন। এই অর্থ তার পরেবারের পক্ষে (একা) বহন করা সম্ভব নয়। আইভি তার বিভাগের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। বিভাগীয় প্রধান এ আর্থিক ও মানবিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতাও কামনা করেন।

তার সহপাঠী আকতারুল ইসলাম বলেন, অর্থাভাবে আইভি বাসা থেকে রংপুরের একটি ডায়ালাইসিস সেন্টারে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করছে। আমাদের সবার সম্মিলিত সহযোগিতায় পারে আইভিকে সুস্থ-স্বাভাবিক জীবন উপহার দিতে।

তার সহপাঠীরা যখন কর্মজীবনে প্রবেশের স্বপ্ন দেখছে তখন আইভিকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। আর এ লড়াইয়ে বিজয়ী হতে হলে তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রয়োজন ২৫ লাখ টাকা। আইভির এই বেঁচে থাকার লড়াই তার একার নয়, এ লড়াই আমার, আপনার, আমাদের। আসুন আমরা সবাই এ লড়াইয়ে শামিল হই।

সহযোগিতা পাঠানোর মাধ্যম-

১। আইভি আক্তার আইরিন
বিকাশ : 01747426486 (ব্যক্তিগত)
রকেট: 01747426486-2 (ব্যক্তিগত)

২। জান্নাতুন ফেরদৌসী লাকী
নগদ: 01719420521 (আইভির সহপাঠী)

৩। উম্মে কুলসুম মিতু
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং: 7017515961531(আইভির সহপাঠী)।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!