ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্ববিদ্যালয়ের সবাইকে শতভাগ টিকার আওতায় আনা হবে: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৫:৩৬, ৪ অক্টোবর ২০২১
বিশ্ববিদ্যালয়ের সবাইকে শতভাগ টিকার আওতায় আনা হবে: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা গ্রহণ কার্যক্রম প্রত্যক্ষ করেন ঢাকা বিশ্ববিদ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সবাইকে শতভাগ টিকার আওতায় এনে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা গ্রহণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য একথা বলেন।

স্বাস্থ্য অধিদফতর এবং ঢাকার সিভিল সার্জনের কার্যালয়ের সহযোগিতায় এই টিকাদান কার্যক্রম আগামী ১৭ অক্টোবর রোববার পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ের টিকা (দ্বিতীয় ডোজ) আগামী ১ নভেম্বর থেকে দেয়া শুরু হবে।

Advertisement

উপাচার্য বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনার ক্ষেত্রে এই অস্থায়ী ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ বোর্ডের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, টিকা প্রদান কার্যক্রমের সমন্বয়ক ড. মো. আব্দুল মুহিত, প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী, ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!