[ শিক্ষা ]
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৪ হাজার ৪০৩ পরীক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক।
প্রথমবারের মতো ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। এদিন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পড়েছে ১৪ হাজার ৪০৩ পরীক্ষার্থীর আসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এবার আমাদের কেন্দ্রে ‘এ’ ইউনিটে ৭০৮৪, ‘বি’ ইউনিটে ৫৯২০ ও ‘সি’ ইউনিটে ১৩৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা এরমধ্যে পরীক্ষার বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ করা বাকি দায়িত্ব গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে পালন করবে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা থাকবে।
.png)
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, সবার সহযোগিতায় ভর্তি পরীক্ষা চমৎকারভাবে অনুষ্ঠিত হবে। এজন্য আমরা কাজ করছি যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!