ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবির হল খুলছে ২৫ অক্টোবর, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর 

শুভ দে, মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ১৯ অক্টোবর ২০২১
মাভাবিপ্রবির হল খুলছে ২৫ অক্টোবর, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর 
প্রায় ২১ মাস পর মাওলানা ভাসানী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা-কার্যক্রম সশরীরে শুরু করতে যাচ্ছে

করোনাভাইরাসের কারণে প্রায় ২১ মাস পর মাওলানা ভাসানী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা-কার্যক্রম সশরীরে শুরু করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আবাসিক হলে শিক্ষার্থীরা আগামী ২৫ অক্টোবর থেকে উঠতে পারবেন। সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর। 

আবাসিক হলের শিক্ষার্থীদের শর্ত দেয়া হয়েছে। করোনার টিকার প্রথম ডোজ নেয়া স্বাপেক্ষে তারা হলে উঠতে পারবেন। ২ নভেম্বর থেকে ক্লাস, ল্যাব ও পরিক্ষা সশরীরে শুরু হবে।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

কাল বিশ্ববিদ্যালয়ের ৪৭তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভা এবং ২২৩তম (জরুরি) রিজেন্ট বোর্ড সভার মাধ্যমে এ সিন্ধান্ত হয়। সরকারি নির্দেশনা মতো বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা আসার পর, আজকের সভার মাধ্যমে মাভাবিপ্রবি খোলার ঘোষণা আসে। 

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

তাছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা, লাইটিং ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!