চোখে দেখতে না পেলেও শ্রুতিলেখকের সহায়তায় এতে অংশ নেন দৃষ্টিপ্রতিবন্ধী নাঈম হোসেন। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের কক্ষে বিশেষ ব্যবস্থায় নেয়া হয় তার পরীক্ষা।
জানা গেছে, নাঈমের বাড়ি লক্ষ্মীপুরের দালালবাজারে। দৃষ্টি প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তার মেধার আলোকে। দালালবাজার এনকে হাইস্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি ও লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ থেকে একই বিভাগে সফলতার সাথে এইচএসসি পাস করেন তিনি।
.png)
বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেয়ার সময় হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সহ- সভাপতি ড. আনিসুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মাজনুর রহমানসহ ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা।