[ শিক্ষা ]
গবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
শনিবার একাডেমিক ভবনের ২১০/বি নম্বর কক্ষে এই আয়োজন করা হয়৷ বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্রছাত্রীরা তাদের প্রবন্ধ তুলে ধরেন।
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে গবেষণাপত্র উপস্থাপন করেন শিক্ষার্থীরা৷
শনিবার একাডেমিক ভবনের ২১০/বি নম্বর কক্ষে এই আয়োজন করা হয়৷ বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্রছাত্রীরা তাদের প্রবন্ধ তুলে ধরেন।
এসময় বিভাগীয় প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইব্রাহিম খলিল। এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের ডিন ডা. ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক ড. মাহবুবা খাতুন, শ্যাম সুন্দর শাহা, প্রভাষক শাহনাজ রহমান, এখলাস উদ্দিন দিপু, ইউসুফ আলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
সেমিনারের প্রথমে শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, বায়োকেমিস্ট্রি বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের হাতে কলমে গবেষণা প্রকল্পের কাজ শেখানো হয় এবং প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে তা প্রতিবেদন আকারে উপস্থাপন করে ছাত্রছাত্রীরা।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!