সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ১০ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এ বছর ১৪৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০৮২৮টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২ দশমিক ১৫ জন।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।
.png)
পরীক্ষার সার্বিক বিষয়ে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিলো৷ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হয়৷ আমাদের শিক্ষকরা প্রধান ফটক থেকেই সার্বিক বিষয়টি নজরদারি করেছেন৷ পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ হয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কলেজ অনুযায়ী আসনসংখ্যাঃ
ঢাকা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা ২ হাজার ৪২৫টি। এর মধ্যে বাংলা বিভাগে ২০০টি, ইংরেজি বিভাগে ২৪০টি, ইতিহাস বিভাগে ২২৫টি, দর্শন বিভাগে ১৮০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৩০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৬১টি, অর্থনীতি বিভাগে ২৩৫টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৬৫টি, সমাজবিজ্ঞান বিভাগে ২৫০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ১২৫টি*, মনোবিজ্ঞান বিভাগে ১২৫টি*, পরিসংখ্যান বিভাগে ১২৫টি* ও গণিত বিভাগে ২১০টি* আসন রয়েছে।
ইডেন মহিলা কলেজে কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৩ হাজার ১৫৫টি। এর মধ্যে বাংলা বিভাগে ২৩০টি, ইংরেজি বিভাগে ৩০০টি, ইতিহাস বিভাগে ২৪০টি, দর্শন বিভাগে ১৯০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২৪০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১৪০টি, অর্থনীতি বিভাগে ২৯০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩০০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২৮০টি, সমাজকর্ম বিভাগে ২৭০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ১৬৫টি*, মনোবিজ্ঞান বিভাগে ১৪০টি*, পরিসংখ্যান বিভাগে ৫০টি*, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ১২০টি* ও গণিত বিভাগে ২০০টি* আসন রয়েছে।
সরকারি তিতুমীর কলেজে কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৩ হাজার ৩০০টি। এর মধ্যে বাংলা বিভাগে ৩১০ টি, ইংরেজি বিভাগে ৩৬৫টি, ইতিহাস বিভাগে ২১০টি, দর্শন বিভাগে ২৫০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২৬০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১৪৫টি, অর্থনীতি বিভাগে ৩৮০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২৩৫টি, সমাজকর্ম বিভাগে ২৩৫টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৭০টি*, মনোবিজ্ঞান বিভাগে ৭০টি*, পরিসংখ্যান ৭০টি* ও গণিত বিভাগে ৩০০টি* আসন রয়েছে।
কবি নজরুল সরকারি কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৬০০টি। এর মধ্যে বাংলা বিভাগে ১৫০টি, ইংরেজি বিভাগে ২০০টি, ইতিহাস বিভাগে ১৫০টি, দর্শন বিভাগে ১২০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৫০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ২০০টি, অর্থনীতি বিভাগে ১৫০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৫০টি, আরবি বিভাগে ১০০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ১৩০টি* ও গণিত বিভাগে ১০০টি* আসন রয়েছে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ২৫০টি। এর মধ্যে বাংলা বিভাগে ১১০টি, ইংরেজি বিভাগে ১১০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১২০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১০০টি, অর্থনীতি বিভাগে ১৫০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৭০টি, সমাজকর্ম বিভাগে ১৭০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ১০০টি* ও গণিত বিভাগে ১২০টি* আসন রয়েছে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ১৮০টি। এর মধ্যে বাংলা বিভাগে ১০০টি, ইংরেজি বিভাগে ৮০টি, ইতিহাস বিভাগে ৫০টি, দর্শন বিভাগে ৬০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৬০টি, অর্থনীতি বিভাগে ১৬৫টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৮৫টি, সমাজবিজ্ঞান বিভাগে ৯০টি, সমাজকর্ম বিভাগ ১৩৫টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৮০টি*, মনোবিজ্ঞান বিভাগে ৮০টি*, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ৮টি* ও গণিত বিভাগে ৬৫টি* আসন রয়েছে।
সরকারি বাঙলা কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৪০টি। এর মধ্যে বাংলা বিভাগে ২২০টি, ইংরেজি বিভাগে ১৮০টি, ইতিহাস বিভাগে ১২০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১১০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১০০টি, অর্থনীতি বিভাগে ১৪০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৪৫টি, সমাজকর্ম বিভাগে ১৪৫টি, গণিত বিভাগে ১৮০টি* আসন রয়েছে।
বি.দ্র.* চিহ্নিত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুসারে আনুপাতিক হারে আসন বরাদ্দ করা হবে।