এতে সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এসএম সানোয়ার হোসেন (ইকবাল), সাধারণ সম্পাদক হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজন দেবনাথ।
এ ছাড়া কমিটির সহ- সভাপতি: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের লব হোসাইন, যুগ্ম- সাধারণ সম্পাদক: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ফারজানা মাসুম ও নুসরাত জাহান সুমাইয়া, সাংগাঠনিক সম্পাদক: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের তাওহিদুর রহমান, অর্থনীতি বিভাগের সুজন দাস পুলক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাবাসসুম আশা, অর্থনীতি বিভাগের হাফসা হাকিম হিলারী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনির্বাণ চন্দ।
.png)
অর্থ সম্পাদক: ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের মাহবুবুর রহমান, দফতর সম্পাদক: অর্থনীতি বিভাগের তাহমিনা তাসনিম রোদেলা, প্রকাশনা ও গবেষণা সম্পাদক: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু হানিফ, প্রচার সম্পাদক: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের রওশন জামিল এবং প্রোগ্রাম ও কর্মসূচি বিষয়ক সম্পাদক: ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের তাবাসসুম মাসিয়াত আনিকা।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২১ মাভাবিপ্রবি সাহিত্য সংসদের এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাজিব দেবনাথের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
সাহিত্য সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য রা হলেন: লাইফ সায়েন্স অনুষদের সাবেক ডিন ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মুজিব, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত ব্যানার্জী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আহমেদ এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দফতরের উপ-পরিচালক সামছুল আলম শিবলী।
নতুন কমিটির সভাপতি এসএম সানোয়ার হোসেন (ইকবাল) বলেন, সমাজের দুঃসময়ে কলমের কোনো বিকল্প নেই। সাহিত্যের কোনো বিকল্প নেই। সব মুক্তমনা ও বইপ্রেমী মানুষদের সংগঠন হলো মাভাবিপ্রবি সাহিত্য সংসদ।
সাধারণ সম্পাদক রাজন দেবনাথ বলেন, একটি সুন্দর ও সভ্য সমাজ বিনির্মাণে সাহিত্য সংসদ পরিবার বদ্ধ পরিকর এবং মাভাবিপ্রবি সাহিত্য সংসদ সে প্রচেষ্টা শুরু থেকেই চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।