ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২০ ডিসেম্বর ২০২১
মাভাবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ১০ম ব্যাচের নবীনবরণ ও ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ১০ম ব্যাচের নবীনবরণ ও ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা ২০ ডিসেম্বর ২০২১ তারিখে বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো.অনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!