ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাকৃবিতে ছাত্রলীগের পদপ্রত্যশীদের আনন্দ মিছিল

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ২১ ডিসেম্বর ২০২১
বাকৃবিতে ছাত্রলীগের পদপ্রত্যশীদের আনন্দ মিছিল
মিছিল বিভিন্ন হল থেকে বের হয়ে জব্বার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদিক্ষণ করে আবার জব্বার মোড়ে এসে শেষ হয়।

দীর্ঘ ৫ বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় (বাকৃবি) শাখা ছাত্রলীগ কমিটি  বিলুপ্ত ঘোষিত হওয়ায় দফায় দফায় আনন্দ মিছিল করছে পদপ্রত্যশীরা। 

মিছিলগুলো বিভিন্ন হল থেকে বের হয়ে জব্বার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদিক্ষণ করে আবার জব্বার মোড়ে এসে হয়। এসময় পদপ্রত্যাশী নেতারা সকলে এক থেকে নতুন কমিটি গঠনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর (সোমবার) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য এর স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে বাকৃবি শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। এরপর রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্যাম্পাসে শুরু হয়েছে পদপ্রত্যাশীদের মিছিল।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগ কমিঠি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী দশ (১০) কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দেরকাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!