বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যামে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কয়েকটি সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে রাবির প্রতিটি বাসে ৫টি সিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা; একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র্যাম্প প্রস্তুত করা; আবাসিক হলসমূহের নিচতলায় প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘন্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করা।
.png)