[ শিক্ষা ]
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ফরম পূরণ ২৬ ডিসেম্বর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ পর্বে পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে।
বুধবার (২২ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের এমএ/ এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত।
.png)
এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (www.nubd.info/mf) পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!