ছুটির দিনেও গবেষণার মাঠে বাকৃবি ভিসি
ফল ও ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষিকে সমৃদ্ধ করেছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আর এ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের একজন প্রথিতযথা কৃষি বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বর্তমানে তিনি বাকৃবির ভিসি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে তিনি নিজেকে ভিসি নন বরং একজন গবেষক হিসেবে পরিচয় দিতেই আনন্দিত বোধ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি থেকে অবসরে গেলেও তার গবেষণা কার্যক্রমে এক বিন্দুও ভাটা পড়েনি।
ভিসি থাকাকালীন সময়েই বাউ ধান- ৩, লবণাক্ত সহিষ্ণু উচ্চ ফলনশীল ও স্বল্প সময়ে উৎপাদন করা যায় এমন তিনটি সরিষার জাত উদ্ভাবিত হয়েছে ভিসির নেতৃত্বে।
.png)
বিশ্ববিদ্যালয় পরিবারের এটা সবারই জানা ভিসির দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণা কার্যক্রম থেকে সামান্যও পিছপা হননি তিনি। ভিসি পদের কাজকে সামলিয়ে ছুটির দিনকেই গবেষণা কাজের জন্য বেছে নিয়েছেন৷ আর এ কারণে ব্যতিক্রমী ভিসি হিসেবে খ্যাতি ছড়িয়েছে পুরো কৃষিবিদ পরিবারেই।
গতকাল শুক্রবার ছুটির দিনেও তিনি বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজন বিভাগের পরীক্ষামূলক খামারে চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন ওই বিভাগের শিক্ষক, গবেষকদের নিয়ে।
এসময় তিনি আন্তর্জাতিক আলু কেন্দ্রের অর্থায়নে বিএইউ ধান-৩, বিএইউ সরিষা-১, বিএইউ সরিশা-২, বিএইউ সরিষা-৩, অল্টারনারিয়ার ব্লাইট রেজিস্ট্যান্স এবং রেপসিড এবং সরিষা এবং মিষ্টি আলু প্রকল্প সম্পর্কিত স্বল্প মেয়াদী বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গবেষণা কার্যক্রম পরিচালনার সময় অধ্যাপক ড. লুৎফুল হাসান দেশের একজন অভিজ্ঞ উদ্ভিদ প্রজননকারী হিসেবে, সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের তদন্তকারীদের বেশ কয়েকটি পয়েন্টের পরামর্শ দিয়েছেন। পরিদর্শনের সময় কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এবিএম আরিফ খান রবিন, সহযোগী অধ্যাপক জোবেদাতুন নাহার, গবেষণা শিক্ষার্থীবৃন্দ, খামার সুপারিনটেনডেন্ট ও মাঠ সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আমি শিক্ষক এটা আমার বড় পরিচয়। শিক্ষক হিসেবে আমার কাজ শিক্ষার্থীদের শেখানো ও গবেষণা করা। গবেষণার মাধ্যমেই সম্ভব দেশের কৃষিকে এগিয়ে নেয়া সম্ভব, আর এটির কারণেই আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে মিল রেখে কিভাবে উচ্চ ফলনশীল, পুষ্টিসমৃদ্ধ উন্নত জাত উদ্ভাবনে গবেষকদের ভূমিকা রাখা উচিত।
উল্লেখ্য, অধ্যাপক ড. লুৎফুল হাসান ৩০ মে ২০১৯ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম ভিসি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালকের দায়িত্ব পালন করেন। বাকৃবিতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করার পর ড. লুৎফুল হাসান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে ১৯৮৯ সালে পিএইচডি সম্পন্ন করেন। ২০১৫ সালে রিসার্চ ম্যানেজমেন্টে বিশেষ অবদানের জন্য অস্ট্রেলিয়ার জন ডিলন মেমোরিয়াল ফেলোসহ অসংখ্য অ্যাওয়ার্ড ও পুরস্কার লাভ করেছেন তিনি।