[ শিক্ষা ]
কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ
ফাইল ছবি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।
বৃহস্পতিবার পরীক্ষার ফল ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬১৩ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ৩৪ শতাংশ।
.png)
আরো পড়ুন: ৫৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৯৩ দমশকি ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। সব বোর্ড মিলিয়ে এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!