ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ২০০ কর্মকর্তা পেলেন বুনিয়াদি প্রশিক্ষণ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৩০ ডিসেম্বর ২০২১
রাবিতে ২০০ কর্মকর্তা পেলেন বুনিয়াদি প্রশিক্ষণ
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আট দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক গুণমানে উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের দুইশত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনস্থ আইকিউএসি কনফারেন্স কক্ষে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আট দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।

গত ১৯ ডিসেম্বর এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এই প্রশিক্ষণে চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর, বিভাগ ও হলের মোট দুইশত কর্মকর্তা অংশ নেন। অফিস ব্যবস্থাপনা, চাকরিবিধি, ছুটিবিধি, আর্থিক বিধিবিধান, শিষ্টাচার ও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য-অধিকার সম্পর্কে প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক এবং সরকারি ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। ইতিপূর্বে চারশত কর্মকর্তাকে এই ধরণের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Advertisement

আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বমান অর্জনে সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছে। এ-লক্ষ্যে পঠনপাঠনে উন্নতি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইকিউএসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এজন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি অংশগ্রহণকারীদের এখান থেকে সবকিছু গ্রহণ করে কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। স্বাগত বক্তৃতা দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়। এসময় অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার ও অধ্যাপক মো. মশিহুর রহমান উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!