[ শিক্ষা ]
সহকারী অধ্যাপক হলেন ঢাকা কলেজের ২৭ শিক্ষক
ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সঙ্গে পদোন্নতি পাওয়া শিক্ষকরা
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন ১৪৭৯ জন। এর মধ্যে ঢাকা কলেজের রয়েছেন ২৭ জন। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে আগের পদে দায়িত্ব পালন করবেন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা। মাউশি অধিদফতরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে করতে হবে।
এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বশেষ কমিটির সভাপতি ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমরা সন্তুষ্ট। তবে অন্যান্য ক্যাডারের তুলনায় অনেক পিছিয়ে রয়েছি। পদোন্নতি পাওয়ার যোগ্যতা সম্পন্ন আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন। বিসিএস ব্যাচভিত্তিক পদোন্নতি না হওয়ায় অনেকে বাদ পড়েছেন। পদোন্নতি বিসিএস ব্যাচভিত্তিক হলে আরো ভালো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!