ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবির ১৫২ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৬ জানুয়ারি ২০২২
শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবির ১৫২ শিক্ষার্থী
শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবির ১৫২ শিক্ষার্থী। ছবি : প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ১৭টি বিভাগের বাছাই করা ১৫২ জন মেধাবী শিক্ষার্থীকে শতবর্ষ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী এবং অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম।

Advertisement

বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দূষণমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!