ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ২২:৪৮, ৭ জানুয়ারি ২০২২
ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন(ছবি: ডেইলি বাংলাদেশ)

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এক কর্মকর্তার ছেলসহ তৃতীয় লিঙ্গের পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে ৷ 

জানা গেছে, হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তৃতীয় লিঙ্গের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পরে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, তারা নিজেদের ক্যাম্পাসে নিজেরাই অনিরাপদ। শিক্ষার্থীদের থেকে জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা, বহিরাগতদের মারধরের নির্যাতনের অভিযোগও আছে। বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ আনার জন্য প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবি জানান তারা।  তাদের। 

আরো পড়ুন: নির্ধারিত যে সময়ের মধ্যে টিকা নিতে হবে মাদরাসা ও কারিগরি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবির হোসেন গিয়াস ডেইলি বাংলাদেশকে বলেন, আজ বিকেলে কেন্দ্রীয় মসজিদ ও লাইব্রেরীর পাশে দেখলাম আমাদের তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের ভেতর  মারামারি হচ্ছে। সেখানে পাঁচজন আহত হন। অথচ তারা বিশ্ববিদ্যালয়ের কেউ না। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এমন কেন হবে? তাদের মারামারিতে সেখানে থাকা সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়া ও রাতের বেলায় আমরা ছিনতাইয়ের শিকার হচ্ছি, যার ফলে আমাদের মূল্যবান জিনিসপত্র যেমন হারাতে হচ্ছে তেমনি আমাদের জীবন নিয়েও শঙ্কা বাড়ছে। 

ছবি: ডেইলি বাংলাদেশ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ডেইলি বাংলাদেশকে বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের যে ঘটনা ঘটেছে তা মোটেই কাম্য নয়, তাদের তো ভেতরে আসারই কথা না। আমরা প্রশাসনকে এ ব্যাপারে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নিতে বলেছি৷ আমাদের ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় সেটির কিছু নেতিবাচক প্রভাব পড়ছে। বহিরাগতদের ব্যাপারে আমরা আগেও নির্দেশনা দিয়েছি যাতে অযথা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় না করেন। 

আরো পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের কমিটিতে পদ পেলেন যারা

তিনি আরো বলেন, শিক্ষার পরিবেশ রক্ষা করা আমাদের কাছে অগ্রগণ্য। এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার। শিক্ষার্থীদের আমাদের সব বিষয়ে জানানো উচিত। বিশ্ববিদ্যালয়কে কিভাবে বহিরাগত মুক্ত ও সুন্দর শিক্ষার পরিবেশ রাখা যায় সে ব্যাপারে সব ধরনের পরামর্শ প্রত্যাশা করি৷

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, বিকেলে ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি, তৃতীয় লিঙ্গের হাবিবা ও রুবি গ্রুপের সঙ্গে আগের দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষ ঘটে। টাকা উত্তোলনকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটেছে কিনা বিস্তারিত তদন্ত করে দেখা হবে। এছাড়া একজন ভিকটিমের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!