ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির জনসংযোগ দফতরের নতুন প্রশাসক অধ্যাপক প্রদীপ পাণ্ডে

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ১০ জানুয়ারি ২০২২
রাবির জনসংযোগ দফতরের নতুন প্রশাসক অধ্যাপক প্রদীপ পাণ্ডে
অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম সাক্ষরিত এক আদেশপত্রে বিষয়টি জানানো হয়েছে।

আদেশপত্রে বলা হয়েছে, আগামী তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। আগামীকাল মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

Advertisement

আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার

অধ্যাপক পাণ্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

আরো পড়ুন: কানে তরুণ নির্মাতা পুরস্কার পেলো রাবি শিক্ষার্থী রাহি

এরপর ২০০০ সালে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এছাড়াও ২০০৬ সালে নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন এবং ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরো পড়ুন: সরাসরি ক্লাস বন্ধে সরকারি নির্দেশনায় তাকিয়ে রাবি 

অধ্যাপক পাণ্ডে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২১ সাল থেকে অদ্যবধি রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আরো পড়ুন: ভর্তি পরীক্ষা ছাড়াই রাবিতে এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ

অধ্যাপনার পাশাপাশি অধ্যাপক পাণ্ডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটসহ ইউনিসেফ, ইউএনডিপি, এশিয়া ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিনের রিসোর্স পারসন ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশি-বিদেশী কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং জার্নালে তার অর্ধ-শতাধিক প্রকাশনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!