করোনা সচেতনতায় রাবিতে মানতে হবে ১২ নির্দেশনা
করোনা সচেতনতায় মাস্ক পড়াসহ ১২ টি নির্দেশনা মেনে চলতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
আরো পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ নয়
.png)
নির্দেশনাগুলো হলো-
১. কোডিড-১৯ সংক্রমণের বিস্তাররোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে।
২. সবার জন্য কমপেক্ষে দুই ডোজ টিকা গ্রহণ বাধ্যতামূলক। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক ভোজ টিকা গ্রহণ আবশ্যক।
৩. টিকা গ্রহণ সনদের কপি সবাইকে সঙ্গে রাখতে হবে।
আরো পড়ুন: অত্যাধুনিক আবাসিকে রাবির হল, থাকছে মানসিক স্বাস্থ্য কর্নার
৪. ক্যাম্পাস, দপ্তর, হল ও শ্রেণিকক্ষে অবস্থানকালীন সবাইকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে।
৫. দপ্তর, হল ও শ্রেণিকক্ষে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও শরীরের তাপমাত্রাও পরীক্ষা করতে হবে।
৬. কারো ওমিক্রনসহ কোভিড-১৯ সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত প্রাধ্যক্ষ, সভাপতি অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রকে অবহিত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ এবং অ্যান্টিজেন অথবা আরটিপিসিআর টেস্টের ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে।
আরো পড়ুন: ফেল করেও রাবিতে ভর্তি হলো ৭১ শিক্ষার্থী!
৭. হলে অবস্থানকালে কোনো শিক্ষার্থীর কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে তাকে প্রথমে হলের এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের আইসোলেশন কক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।
৮. কোন শিক্ষার্থী টিকা গ্রহণ না করে থাকলে তাকে অভিসত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা গ্রহণ করার পরামর্শ দেয়া হচ্ছে।
৯.ক্যাম্পাসে সব ধরনের (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করা হচ্ছে।
আরো পড়ুন: স্কোপাসের জরিপে গবেষণায় দ্বিতীয় রাবি
১০. প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১. বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচলকালে সবাইকে মাস্ক ব্যবহারসহ যথাসম্ভব ভীড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
১২. যেখানে-সেখানে খাবার ও পানীয় গ্রহণে সবাইকে সতর্ক হতে হবে।