[ শিক্ষা ]
রাবির জনসংযোগ দফতর প্রশাসকের দায়িত্ব গ্রহণ
মঙ্গলবার দুপুরে সদ্য বিদায়ী প্রশাসক ড. আজিজুর রহমান তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। আগামী তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার দুপুরে সদ্য বিদায়ী প্রশাসক ড. আজিজুর রহমান তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
আরো পড়ুন: ফেল করেও রাবিতে ভর্তি হলো ৭১ শিক্ষার্থী!
.png)
দায়িত্ব গ্রহণকালে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সভাপতি অধ্যাপক মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম সাক্ষরিত এক আদেশপত্রে তাকে নিয়োগ দেয়া হয়।
আরো পড়ুন: স্কোপাসের জরিপে গবেষণায় দ্বিতীয় রাবি
অধ্যাপক পাণ্ডে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২১ সাল থেকে অদ্যবধি রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!