ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক খলিলুর

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৭ জানুয়ারি ২০২২
রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক খলিলুর
অধ্যাপক খলিলুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান।

শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: রাবিতে চার দিনে ৩ ছিনতাই, প্রক্টরের পদত্যাগ দাবি

Advertisement

তিনি বলেন, এই নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের ৫৫১ জন সদস্য তাদের ভোট প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৫৫টি ভোট পেয়ে আহ্বায়ক পদে বিজয়ী হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান কমিটির কো-কনভেনার তারিকুল হাসান ২২১টি ভোট পেয়েছেন।

আরো পড়ুন: হাজারো প্রেম-বিচ্ছেদের সাক্ষী প্যারিস রোড

নির্বাচন কমিশনার আরো বলেন, এছাড়াও এই পদে বাংলা বিভাগের অধ্যাপক সুজিৎ সরকার ৫৫টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক ১৬টি ভোট পেয়েছেন। নির্বাচনে ৪টি ভোট বাতিল এবং ১১৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ৭০ কোটি টাকায় হচ্ছে শহীদ কামারুজ্জামান হল

প্রসঙ্গত, এর আগে গত ১৩ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে নতুন করে আহ্বায়ক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!