ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির ২২৮ শিক্ষার্থী পেলো বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ১ জানুয়ারি ২০২২
রাবির ২২৮ শিক্ষার্থী পেলো বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের প্রতীক ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২৮ শিক্ষার্থী পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (NST)।

গত ৩০ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী ফেলোশিপে মনোনিত হয়েছেন। ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবারের ফেলোশিপ দেয়া হচ্ছে।

Advertisement

এর মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন ৮৪৭ জন শিক্ষার্থী, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮জন এবং চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭১ জন। এছাড়াও ৮০ জন শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন করা হয়েছে। নবায়ন হওয়া সবাই এমফিল ও পিএইচডির শিক্ষার্থী।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৯৫ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৭২ শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন। এছাড়া ফেলোশিপ নবায়ন হয়েছে ১২ শিক্ষার্থীর।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেয়া হয়। এর আগে ২০২১ সালে ২৯৩ শিক্ষার্থী এই ফেলোশিপ পায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!