শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ নয়
.png)
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে (কোটাবাদে) এখনো ২১১টি আসন ফাঁকা রয়েছে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পুনঃরায় ভর্তির সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে জানানো হয়েছে।
আরো পড়ুন: ফেল করেও রাবিতে ভর্তি হলো ৭১ শিক্ষার্থী!
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম গত বছরের ১৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। আর একাডেমিক কার্যক্রমের সময় ১ ডিসেম্বরের বদলে ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে ২১ ডিসেম্বর অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হলেও ভর্তি প্রক্রিয়া চলমান থাকে।
আরো পড়ুন: স্কোপাসের জরিপে গবেষণায় দ্বিতীয় রাবি
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে (কোটাবাদে) চার হাজার ১৭৩টি আসন রয়েছে। এর মধ্যে দুই ধাপের ভর্তি সময় বাড়ানোর হয়। তারপরও ২১১টি আসন ফাঁকা রয়েছে। তাই তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে ভর্তির সময়।