ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বের হয়ে গেলে যাও, আমার ঠেকা পড়েনি: শাবিপ্রবি প্রভোস্ট

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১৪ জানুয়ারি ২০২২
বের হয়ে গেলে যাও, আমার ঠেকা পড়েনি: শাবিপ্রবি প্রভোস্ট
বৃহস্পতিবার মধ্যরাতে হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে হল প্রভোস্টের এমন মন্তব্যের বিরুদ্ধে আন্দোলনে নামে

বিভিন্ন সমস্যা নিয়ে রাত আটটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের এক ছাত্রী হল প্রভোস্টকে কল দিলে হল প্রভোস্ট জাফরিন আহমেদ বলেন, ‘বের হয়ে গেলে যাও, কোথায় যাবে? আমার ঠেকা পড়েনি।’ শিক্ষার্থীরা বিষয়টি জরুরি উল্লেখ করলে তিনি বলেন, ‘কীসের জরুরি? কেউ তো আর মারা যায়নি।’

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঐ হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে হল প্রভোস্টের এমন মন্তব্যের বিরুদ্ধে আন্দোলনে নামেন।

আরো পড়ুন: মধ্যরাতে শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান

Advertisement

শিক্ষার্থীদের অভিযোগ, হলে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান চেয়ে তারা বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদকে কল করেন। 

হল প্রভোস্টের কাছ থেকে সন্তোষজনক কোনো মন্তব্য না পাওয়ায় বিব্রতবোধ করছেন ঐ হলের শিক্ষার্থীরা। তারা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দাওয়া আদায় করতে চায়।

আরো পড়ুন: গবেষণায় শাবিপ্রবি নবম

শিক্ষার্থীরা আরো অভিযোগ করে বলেন, হল প্রভোস্টরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। তারা প্রায় সময়ই বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দয়া করে থাকতে দিয়েছি, এটাই বেশি’।

আরো পড়ুন: স্নাতক প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশ করেছে শাবিপ্রবি

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রভোস্ট জাফরিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। আমরা তাদের (শিক্ষার্থীদের) বলেছি তারা যেন হলে ফিরে যায়। আমরা সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে বসব।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!