ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুয়েটে অনলাইন ক্লাস শুরু কাল

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ১৪ জানুয়ারি ২০২২
বুয়েটে অনলাইন ক্লাস শুরু কাল
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সশরীর পাঠদান কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সচল রাখতে আগামীকাল শনিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হবে অনলাইনে ক্লাস।

বুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: জাবির পথেই হাঁটল বুয়েট

Advertisement

তিনি বলেন বলেন, বুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে ১৫ জানুয়ারি থেকে অনলাইনে তাত্ত্বিক ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

আরো পড়ুন: নিখোঁজের দুইদিন পর ঢাবির সাবেক অধ্যাপকের লাশ উদ্ধার

এর আগে গত ১২ জানুয়ারি সশরীর ক্লাস বন্ধের ঘোষণা দেয় বুয়েট কর্তৃপক্ষ। তারও আগে গত ৫ জানুয়ারি সশরীর ক্লাস বন্ধের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!