আরো পড়ুন: ফেল করেও রাবিতে ভর্তি হলো ৭১ শিক্ষার্থী!
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের করোনা সংক্রমণ রোগ ও পরামর্শক কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের করোনার সংক্রমণ রোধ ও পরামর্শক কমিটির আহ্বায়ক প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধিনিষেধ বাস্তবায়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করোনা প্রতিরোধের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো আগামীকাল প্রতিটি বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটে চিঠি দিয়ে জানানো হবে। আশঙ্কা করছি, ক্যাম্পাসের অনেক শিক্ষক-শিক্ষার্থী ইতিমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছে।
আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার
প্রো-ভিসি আরো বলেন, কোনো শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যদি করোনার লক্ষণ দেখা দেয়, সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তা জানাতে হবে। মেডিকেল সেন্টার থেকে লোক এসে সেই শিক্ষক-শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করবে এবং বিশ্ববিদ্যালয় সেন্টারে তার আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।