এইচএসসি ও অনার্স পাস করেই শিক্ষার্থীরা কানাডার বিভিন্ন কলেজে আবেদন করতে পারে। ৮-১০ বছর ধরে বাংলাদেশি অনেক শিক্ষার্থীরা কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে। তাছাড়া এখানে রয়েছে পড়াশোনা চলাকালে নাগরিকত্ব পাবার সুযোগ।
কানাডার একাডেমিক বছর শুরু হয় সেপ্টেম্বর থেকে শেষ হয় মে মাসে। বছরে দুটি সেমিস্টার থাকে যা সেপ্টেম্বর অথবা জানুয়ারিতে। তবে সেমিস্টারে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া আট মাস আগে শুরু করতে হয়। সব বিশ্ববিদ্যালয়েরই ওয়েবসাইট রয়েছে। সেখানে গিয়ে আবেদন করা যায়। স্কলারশিপ আবেদনের সময়সূচি ও যোগ্যতা ওয়েবসাইটগুলোতে ভিজিট করে জানা যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অনেক ধরনের বৃত্তির সুযোগও রয়েছে। সঙ্গে ফ্রি গবেষণার সুবিধা।
.png)
কানাডার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজধানীকেন্দ্রিক নয়। এখানে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো দেশজুড়ে ছড়িয়ে আছে। এখানকার ডিগ্রিগুলো বিশ্বমানের তো বটেই, আমেরিকা এবং কমনওয়েলথভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিরও সমতুল্য।
যে বিষয়গুলো পড়তে পারেন কানাডায়
কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফুড সায়েন্স, কনস্ট্রাকশন অ্যান্ড রিসোর্সেস, ইলেকট্রনিক্স, মেডিকেল সায়েন্স অ্যান্ড সার্ভিসেস, মেরিন অ্যাফেয়ার্স, এগ্রিকালচার, ইকোনমিক্স, অ্যাপ্লায়েড কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাসট্রোনমি, অ্যাপ্লায়েড জিওগ্রাফি, আর্কিটেকচারাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হোম ইকোনমিক্স, মিউজিক, ফিলোসফি, হিস্ট্রি অ্যান্ড রিলিজিওন, ইংলিশ, ল, থিয়েটারসহ আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ১০ হাজার বিষয় এবং পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় তিন হাজার বিষয় পড়তে পারবেন।
কানাডায় স্কলারশিপ
গভর্নমেন্ট অব কানাডা ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম: এই স্কলারশিপ মূলত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা প্রদান করে থাকে, যা কানাডা সরকার কর্তৃক দেয়া হয়ে থাকে।
ভ্যানিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম: স্কলারশিপটি মূলত পিএইচডি স্টুডেন্টদের জন্য। প্রোগ্রামটি ৩ বছরের জন্য। প্রতি বছরের জন্য ৫০ হাজার ডলার দেয়া হয়ে থাকে।
কুইবেক গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড গ্রান্টস: এটি প্রধানত পোস্ট ডক্টোরিয়াল ফেলোশিপদের জন্য। এটি অনেক সময় শর্টটার্ম রিসার্চ ও প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য দেয়া হয়।
কানাডিয়ান কুইন এলিজাবেথ-২ ডায়ামন্ড জুবিলি স্কলারশিপ: স্কলারশিপটি মূলত ইনোভেশন লিডার ও কমিউনিটি বিল্ডারদের দেয়া হয়। যারা কমনওয়েলথভুক্ত দেশ তারাই শুধু মাস্টার্স ও ডক্টোরিয়াল প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে।
আরো রয়েছে
অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ
অন্টারিও ট্রিলিয়াম স্কলারশিপ
ইউনিভার্সিটি অব ওয়াটার লু ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যান্ড ডক্টোরিয়াল অ্যাওয়ার্ডস
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা গ্র্যাজুয়েট ফেলোশিপস
ইউনিভার্সিটি অব ক্যালগ্যারি গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস
ইউবিসি গ্র্যাজুয়েট গ্লোবাল লিডারশিপ ফেলোশিপস
বান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপস
কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ মাস্টার্স প্রোগ্রাম
কার্লিটোন ইউনিভার্সিটি অ্যাওয়ার্ডস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস
ডালহাউস ইউনিভার্সিটি স্কলারশিপ
ফেয়ারলেগ ড্যাকিন্সন স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস
ম্যাকগেইল ইউনিভার্সিটি স্কলারশিপ
কুইন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ডস
সাইমন ফ্রেসার ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল এইড অ্যান্ড অ্যাওয়ার্ডস