ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে হল খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা অনলাইনে

মাভাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৫, ২২ জানুয়ারি ২০২২
মাভাবিপ্রবিতে হল খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা অনলাইনে
ফাইল ছবি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। সরকারি নির্দেশনা মেনে ২২ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত এই সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে অনলাইনে চলবে ক্লাস ও পরীক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়াম্যানদের সঙ্গে অনলাইনে সভা অনুষ্ঠিত হয় মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে। সভায় অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আরো পড়ুন: রাবি গবেষকের নতুন ধান, প্রতি হেক্টরে ফলন সাড়ে ৬ টন

Advertisement

শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কোভিড- ১৯ এর সংক্রমণ উর্ধ্বগতির কারণে ২২ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সশরীরে পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে। কিন্তু অনলাইনে ক্লাস ও পরীক্ষা যথারীতি পরিচালিত হবে। আগামী ২৪ জানুয়ারি ২০২২ থেকে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২২ ও ২৩  জানুয়ারি ২০২২ স্থগিতকৃত পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরে জানানো হবে। ইন্টারনেট ব্যবস্থা শক্তিশালী করার জন্য পরিচালক, আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীগণ স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবে। 

আরো পড়ুন: অনশনের ৭২ ঘণ্টায় হাসপাতালে ১৬ শিক্ষার্থী

সশরীরে পরীক্ষার নেওয়ার নিমিত্তে প্রস্তুতকৃত প্রশ্নপত্র হতে অনলাইন পরীক্ষার জন্য জোড় ও বিজোড় প্রশ্নের ভিত্তিতে ২ সেট প্রশ্নপত্র তৈরি করতে হবে। আগামী ২২ ও ২৩ জানুয়ারি ২০২২ তারিখের পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম স্থগিত করা হলো। এ ভর্তি কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। অনলাইনে ভর্তির তারিখ পরবর্তীতে জানানো হবে। ক্যাম্পাসে কোন সভা, সমাবেশ ও জনসমাগম করা যাবে না। অফিস প্রধানগণের ব্যবস্থাপনায় অফিস / বিভাগসমুহ অর্ধেক জনবল নিয়ে দুই শিফটে (১ম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১টা ও ২য় শিফট দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত হবে)। এ বিষয়ে গৃহীত পরবর্তী পদক্ষেপসমূহ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে। 

আরো পড়ুন: রুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা যায় যে, এবারের অনলাইন পরীক্ষায় কিছু পরিবর্তন রয়েছে। প্রশ্নপত্রের ৪ সেট থেকে ২ সেট উত্তর করা লাগবে। প্রতি প্রশ্নের মান হবে ১৪। আজ ও কালকের স্থগিত পরীক্ষা রুটিন অনুযায়ী সব পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে।

এরআগে শুক্রবার ২১ জানুয়ারি ২০২২ রাত ৮.৩০- ১০.৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে অনুষদের ডিন, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালককে নিয়ে জরুরি সভায় বসেন৷ 

আরো পড়ুন: রাবিতে অনলাইনে চলবে ক্লাস, খোলা থাকবে হল

সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার (২২ জানুয়ারি) ও ২৩ জানুয়ারি (রোববার) মাভাবিপ্রবির সব অনুষদের পরীক্ষা বন্ধ থাকবে এবং পরবর্তী পরীক্ষাগুলো রুটিন মেনে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো অনলাইনে হবে তা আজ শনিবার সব বিভাগের চেয়ারম্যানদের মিটিংয়ে নির্ধারণ হওয়ার কথা ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!