শুক্রবার রাত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক রাশেদা আখতার বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবেন।
.png)
আরো পড়ুন: খুবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা ছাড়া ক্লাস, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনসহ অন্যান্য কার্যক্রম অনলাইনে চলমান থাকবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। যাদের পরীক্ষার রুটিন হয়েছে তাদের নতুন করে রুটিন করতে হবে। তবে ৬ তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
অধ্যাপক রাশেদা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের পরীক্ষা শেষ হয়ে শুধুমাত্র ভাইভা বাকি থাকলে সেটা অনলাইনে শেষ করা যাবে। এছাড়া লাইব্রেরি খোলা থাকবে। তবে ভেতরে বসে কেউ পড়তে পারবেন না। শুধুমাত্র বই নেয়া ও দেওয়া যাবে। অফিস সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে।