প্রশাসনিক ভবন ঘুরে দেখা যায়, টানা তৃতীয় দিনের মতো কর্মকর্তা-কর্মচারীদের একাংশ রেজিস্ট্রার দফতর তালাবদ্ধ করে রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মকর্তা থেকে রেজিস্ট্রার দেয়ার দাবি ও বর্তমান রেজিস্ট্রার অপসারণের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভিন্ন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াও আটকে আছে রেজিস্ট্রার দফতরেরের অচলাবস্থার কারণে। এছাড়া উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র-শিক্ষকদের আবেদন প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে।
.png)
ফলে স্থবির হয়ে পড়েছে ১ম বর্ষের ভর্তি কার্যক্রমসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
রেজিস্ট্রার দফতরের তালা খোলার বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা সমিতির সভাপতি আবু তাহের বলেন, আমরা এবিষয়ে মিটিংএ বসেছি। মিটিং শেষে আমাদের সিদ্ধান্ত জানাবো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, রেজিস্ট্রার দফতর বন্ধ থাকলেতো আমার পক্ষে ভর্তি কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা সম্ভব না।
ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানের বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, যেহেতু আমাদের আজকের মধ্যে ৩য় মেরিটের ফল প্রকাশের কথা সেহেতু আমরা কর্মকর্তা-কর্মচারীদের সকাল ১০টার মধ্যে রেজিস্ট্রার দফতর খুলে দেওয়ার কথা বলেছি। কিন্তু তারা বারবার আলোচনার কথা বলেও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তাই উপাচার্য মহোদয়ের নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি তারা যদি আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে দফতর খুলে না দেয় তাহলে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে আমরা রেজিস্ট্রার দফতর খুলে ভর্তি কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সচল করবো।