ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির ভিসি ভবনে ঢুকতে পারেনি প্রক্টরিয়াল বডির সদস্যরা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৪ জানুয়ারি ২০২২
শাবিপ্রবির ভিসি ভবনে ঢুকতে পারেনি প্রক্টরিয়াল বডির সদস্যরা
শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে মানব প্রাচীর তৈরি করে রেখেছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে মানব প্রাচীর তৈরি করে রেখেছে। পুলিশ ব্যতীত কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তারা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্যরা ভিসির সাথে দেখা করতে চাইলে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। 

আরো পড়ুন: অস্ত্রোপচারের পরও অনশন ভাঙেননি শাবিপ্রবি এই শিক্ষার্থী

Advertisement

এসময় প্রক্টর বলেন, আমরা শুনেছি ভিসি স্যার অসুস্থ হয়ে পড়েছেন। আমরা উনার জন্য কিছু ওষুধপত্র ও খাবার নিয়ে এসেছি। আমরা অনুরোধ করছি আমাদেরকে ভিতরে ঢুকতে দিন। স্যারের সাথে দেখা করেই চলে আসবো। 

প্রক্টর আরো বলেন, ভিতরে আমাদের আরেকজন শিক্ষক আছেন। উনার অবস্থাও ভালো না। করোনার উপসর্গ রয়েছে উনার শরীরে। তাকে দেখাশোনা করারও কেউ নাই। একজনের কাছ থেকে সবাই অসুস্থ হয়ে যেতে পারেন।

আরো পড়ুন:অনশনের পঞ্চমদিনে অসুস্থ ২০ শিক্ষার্থী হাসপাতালে

তিনি আরো বলেন, গতকাল থেকেই ভিসি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে স্যারের অনেক সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পানিও তুলতে পারছেন না। শিক্ষার্থীদের কাছে অনুরোধ করছি যাতে বিদ্যুৎ সংযোগ করার সুযোগ দেওয়া হয়। 

এদিকে শিক্ষার্থীরা জানান, আমরা ২৮ জন শিক্ষার্থী না খেয়ে আছি। আমাদের কথা কেউ শুনছে না। ভিসি যদি অসুস্থ হয়ে থাকেন আপনাদের মধ্য হতে একজন শিক্ষক গিয়ে দেখে আসতে পারেন। যদি হাসপাতালে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যাওয়ার সুযোগ দেবো। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ভিতরে না গিয়ে ফেরত চলে যান।

আরো পড়ুন: জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন শাবিপ্রবি উপাচার্য

গত বুধবার থেকে ২৪ জন শিক্ষার্থী ভিসি পদত্যাগের দাবিতে অনশন করে যাচ্ছে। অনশনের পঞ্চম দিনে ২০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই হাসপাতাল থেকে অনশনস্থলে ফিরে এসেছেন। গত শনিবার গণ অনশনের ঘোষণার পর নতুন করে আরে পাঁচজন শিক্ষার্থী অনশন শুরু করেছেন।

উল্লেখ্য, হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে উদ্ভূত আন্দোলন পরবর্তীতে ভিসি পদত্যাগের আন্দোলনে পরিনত হয়। ক্যাম্পাসে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা গত রোববার (১৬ জানুয়ারি) থেকে ভিসি পদত্যাগের আন্দোলনে নামে। গত বুধবার দুপুর পর্যন্ত ভিসিকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। ঐ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে। এরপর থেকই ক্যাম্পাস স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে। শিক্ষার্থীদের এক দফা দাবি এই না করলে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!