ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘মাস্টার মাইন্ড স্কলারশিপ’ দিচ্ছে এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ২৬ জানুয়ারি ২০২২
‘মাস্টার মাইন্ড স্কলারশিপ’ দিচ্ছে এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

১৮৫২ সালে বেলজিয়ামের এন্টওয়ার্প শহরে প্রতিষ্ঠিত হয় ‘এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়’। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি গবেষণার মানে গ্রোবাল রেকর্ড অনুযায়ী সারা পৃথিবীতে ১৯৪ তম স্থানে রয়েছে।

এই বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তরে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিয়েছে। এ বৃত্তিটির নাম ‘মাস্টার মাইন্ড স্কলারশিপ’। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবে।

বিশ্বের সর্বোচ্চ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হবে। যাদের একাডেমিকে উল্লেখযোগ্য ফলাফল রয়েছে। বৃত্তিটি জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি পাবে। এছাড়াও শিক্ষার্থী দুই বছরের আবাসন, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা উপবৃত্তি পাবে।

Advertisement

সুযোগ-সুবিধা:
১. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
২. প্রতি বছর ৮ হাজার ৪০০ ইউরো প্রদান করা হবে। যা বাংলাদেশি টাকায় ৮ লাখের অধিক।
৩. শিক্ষার্থীরা দুই বছরে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পাবে।
৪. বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।
৫. আবাসন সুবিধা প্রদান করা হবে।
৬. স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

আরো পড়ুন: সাংবাদিকতায় ২ লাখ টাকার ফেলোশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

যোগ্যতা:
১. যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
২. একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
৩. ব্যাচলরে সিজিপিএ ৩.৫ থাকতে হবে আউট অফ ৪ এর মধ্যে।
৪. বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
৫. ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ব্রান্ড স্কোর ৭ তুলতে হবে বা টোফেলে কমপক্ষে ৯৪ স্কোর তুলতে হবে।

আবেদনে প্রয়োজনী কাগজপত্র:
১. আবেদনকারীর সিভি।
২. আবেদনকারীর পাসপোর্ট।
৩. রেফারেন্স লেটার।
৪. অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৫. স্টেটমেন্ট অব পারপাজ।
৬. রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

আবেদনের শেষ সময়:
আবেদন করা যাবে ১ মার্চ, ২০২২ পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!