নানা ধরনের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ দিয়ে থাকে কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বিভাগভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা রয়েছে।
যেসব স্কলারশিপ রয়েছে
অটোয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকে নানা ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রেসিডেন্ট স্কলারশিপ, চ্যান্সেলর স্কলারশিপ, এক্সিলেন্স স্কলারশিপ, মেরিট স্কলারশিপ, আর্টস ফ্যাকাল্টি মেরিট স্কলারশিপ ও অটোয়া ইউনিভার্সিটি ফিনান্সিয়াল এইড বার্সারি। এসব স্কলারশিপের আওতায় ৩০ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। স্নাতকের সময়সীমা ৪ বছর।
.png)
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
উল্লেখিত স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কলা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, আইন, ব্যবস্থাপনা, মেডিসিন, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে পড়তে পারবে। বিভাগগুলো সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
সুযোগ-সুবিধা
প্রেসিডেন্ট স্কলারশিপ: এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের চার বছরে মোট ৩০ হাজার ডলার প্রদান করা হয়। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা।
চ্যান্সেলর স্কলারশিপ: এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের চার বছরে মোট ২৬ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২২ লাখ টাকা।
এছাড়াও এক্সিলেন্স স্কলারশিপ, মেরিট স্কলারশিপ, আর্টস ফ্যাকাল্টি মেরিট স্কলারশিপ ও অটোয়া ইউনিভার্সিটি ফিনান্সিয়াল এইড বার্সারি পাওয়ার সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্য জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে।
আবেদন যোগ্যতা
১. উচ্চ মাধ্যমিকে ভালো থাকতে হবে।
২. বিভাগভেদে আলাদা আলাদা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
৩. ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর তুলতে হবে অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৮৬ পেতে হবে।
৪. ফ্রেঞ্চ ভাষা দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইট।
প্রসঙ্গত, বর্তমানে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে থাকে দেশটি।