শুক্রবার দুপুরে ধানমন্ডিতে প্রধান ক্যাম্পাসের সামনে এই আয়োজনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিসের ডিন অধ্যাপক আলী হাসান উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণের পাশাপাশি কয়েকটি এতিমখানাতেও কম্বল পাঠিয়েছে সংগঠনটি।

.png)
কম্বল বিতরণ অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যসোসিয়েশনের পক্ষ থেকে শরীফুল ইসলাম, আরজু আহমেদ, সিরাজুল ইসলাম, সুজিত রঞ্জন, ফয়জুল ইসলাম, জহিরুল হক, মাহমুদুল হাসান, মমিনুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, আকিদুল ইসলাম, শাবনূর আক্তার, খায়রুজ্জামান, তানভীর আলম, নজরুল ইসলাম, শিশির মাহমুদ, আমিনুল ইসলাম, রাজীব সাহা, মোহাম্মদ জাহিদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামীতে সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের জন্য আরও কার্যক্রম হাতে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে নবগঠিত কমিটি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাবলিক হেলথ বিভাগের সাবেক শিক্ষার্থী ডা. শওকত আরা হায়দার এবং সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম রাসেল। ৫১ সদস্যের নির্বাহী কমিটিতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স সম্পাদক হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার এ কে এম ফয়জুল ইসলাম।
একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও একমি ল্যাবরেটরিজের পরিচালক ফাহিম সিনহাসহ ৫১ জন সাবেক শিক্ষার্থীকে নিয়ে এসইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্যাট্রন প্যানেলে প্রধান হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারারসহ বিভিন্ন বিভাগের পরামর্শক, প্রধান এবং শিক্ষকরা আছেন ২০ সদস্যের প্যাট্রন প্যানেলে।