ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফুল ফ্রি-স্কলারশিপ দিচ্ছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৭, ২৯ জানুয়ারি ২০২২
ফুল ফ্রি-স্কলারশিপ দিচ্ছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

চীনে শত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিলো সিংহুয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে চীনাদের গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানেই পড়াশোনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক প্রেসিডেন্ট হু জিনতা ও সাবেক শীর্ষ নেতা মাও সেতুং। পশ্চিমা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর আদলে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়টি।

১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার সুযোগ পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। তাইতো আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ থাকে এখানে একটি স্কলারশিপের জন্য। স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আরো পড়ুন: ‘মাস্টার মাইন্ড স্কলারশিপ’ দিচ্ছে এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়

Advertisement

‘চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ’ এর আওতায় কোনো ধরনের টিউশন ফি লাগবেনা। চীন সরকার এ স্কলারশিপের অর্থায়ন করে থাকে। এছাড়াও স্বাস্থ্যবীমা, মাসিক উপবৃত্তি ও আবাসন সুবিধাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। 

প্রায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হয়। তবে ইংরেজি ভাষায় স্নাতকোত্তরে ২২ টি ও পিএইচডিতে ৮ টি স্কলারশিপ প্রদান করা হবে। স্নাতকোত্তরের সময়সীমা ২-৩ বছর। আর পিএইচডির সময়সীমা ৩-৪ বছর। শিক্ষার্থীরা প্রকৌশল, বিজ্ঞান, আইন, মানবিক ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতে পারবে।

আরো পড়ুন: সাংবাদিকতায় ২ লাখ টাকার ফেলোশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধা
১. টিউশন ফি।
২. মাসিক উপবৃত্তি হিসেবে ৩ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
৩. বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থা।
৪. চিকিৎসা বীমা।
৫. পাঠ্যপুস্তক খরচ প্রদান করা হয়।

যোগ্যতা
১. স্নাতকোত্তরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
২. স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে।
৩. পিএইচডি প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৪. পিএইচডিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
৫. যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় কাগজপত্র
১. ব্যক্তিগত অভিমত (এসওপি)।
২. প্রাতিষ্ঠানিক সনদ।
৩. পূর্ববর্তী ডিগ্রীর সার্টিফিকেট।
৪. দুইটি অ্যাকাডেমিক রেফারেন্স লেটার।
৫. পাসপোর্ট।

আবেদন প্রক্রিয়া
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন। এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে

আবেদনে শেষ সময়
আগামী ১ মার্চ ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!