নতুন যে নির্দেশনা দিলো মাউশি
মাল্টিমিডিয়া ও অনলাইন ক্লাস জোরদার এবং গ্রহণ করা ক্লাসগুলো এমএমসি (MMC) ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং) অধ্যাপক মো. আমির হোসেনের স্বাক্ষরিত এক আর্দেশ থেকে এতথ্য জানা গেছে।
মাউশির অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকেও পরিপত্র জারি করা হয়েছে। উল্লিখিত নির্দেশনা মোতাবেক যথাযথভাবে শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে এবং অনলাইনে গৃহীত মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য যথাযথভাবে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে হবে।
.png)
আদেশে পত্রে আরো বলা হয় মাল্টিমিডিয়া ক্লাসের পাশাপাশি মাল্টিমিডিয়া ব্যবহার করে কনটেন্ট তৈরির মাধ্যমে যে ক্লাসগুলো অনলাইনে শিক্ষকরা নিচ্ছেন তার তথ্য এমএমসি অ্যাপের মাধ্যমে (http://mmcm.gov.bd) ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।