ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভালোবাসা দিবস ঘিরে নোবিপ্রবিতে ‘সন্ধি’ উৎসব 

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২২
ভালোবাসা দিবস ঘিরে নোবিপ্রবিতে ‘সন্ধি’ উৎসব 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘সন্ধি’ উৎসব। 

‘ভালোবাসা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে’ এমন স্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘সন্ধি’ উৎসব। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ব্যতিক্রমী এই উৎসবের আয়োজকরা হলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী মিশফিকুর রহমান সানজি, ফাইয়াজ হাসান, মাহতাব বাপ্পি, শাহবাজ আহম্মেদ, রাকিবুল হাসান, সাকিব হাসান ও শাহরিয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বন্ধু-বান্ধব, প্রেমিকযুগলসহ সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই আয়োজন৷

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে উৎসবের আয়োজক সদস্য রাকিবুল হাসান বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। আয়োজনের মূল উদ্দেশ্য ক্যাম্পাসের মাঝে যারা অবস্থান করে তাদের সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!