[ শিক্ষা ]
রাজশাহীতে জিপিএ- ৫ এ মেয়েরা এগিয়ে
ছবি: সংগৃহীত
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ২০২১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাজশাহী শিক্ষাবোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। তবে পাস এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা।
রাজশাহী শিক্ষাবোর্ড থেকে জানা যায়, এবছর এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী।
শিক্ষা বোর্ডের দেয়া ফলাফলে দেখা যায়, এবারে পাস এবং জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ছেলেরা পাস করেছে ৯৬ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৪০০ ছাত্রী এবং ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৪০০ জন।
.png)
প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!