ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বৃত্তি পাবে ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২২
বৃত্তি পাবে ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার একটি চেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। বৃত্তি প্রদানের লক্ষ্যে মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলীর নামে একই বিভাগে ‘অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার জন্য ২৫,০০,০০০/- (পঁচিশ লাখ) টাকার একটি চেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Advertisement

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে মনোবিজ্ঞান বিভাগে প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ জিপিএ/সিজিপিএ প্রাপ্ত ২জন শিক্ষার্থীকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে এবং এমএস-এর তিনটি শাখার সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে বৃত্তি প্রদান করা হবে। 

এছাড়া, প্রতি তিন মাস অন্তর ‘অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী মেমোরিয়াল লেকচার সিরিজ’ আয়োজন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নাম করা পণ্ডিত ও গবেষকগণ উক্ত সিরিজে বক্তব্য রাখবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!