ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দোকানের কর্মচারী হয়েও দমে যাননি, এইচএসসিতে পেলেন সাফল্য

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২২
দোকানের কর্মচারী হয়েও দমে যাননি, এইচএসসিতে পেলেন সাফল্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কর্মচারী মো. আলাউদ্দিন হোসেন; ছবিঃ ডেইলি বাংলাদেশ

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার চূড়ান্ত ধাপ নির্ধারিত হয় উচ্চমাধ্যমিকেই। এরসঙ্গে যোগ করা যায় মাধ্যমিক। কারণ শিক্ষাজীবনে এই দুই ধাপের ফলাফল ধরেই মাপা হয় কে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য। তাই এই দুই ধাপের প্রত্যেক শিক্ষার্থী চায় অন্তত সর্বোচ্চ জিপিএ আসুক।

তবে সবার সর্বোচ্চ জিপিএ পাওয়ার গল্প একরকম থাকে না। যেসব জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিন্ন এক গল্প থাকে আলাউদ্দিন হোসেন তাদেরই একজন। 

আলাউদ্দিনের এবারের উচ্চমাধ্যমিকের পরীক্ষায় জিপিএ- ৪.২১ পেয়েছেন। এখন পড়ালেখা করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে থাকেন তিনি। শিক্ষার্থী হিসেবে নয়, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একটি দোকানের কর্মচারী হিসেবে। কর্মচারী থেকেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পাঠ চুকিয়েছেন।        

Advertisement

আলাউদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। সংসারে তারা চার ভাই-বোন। ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। আলাউদ্দিনের বাবা শাহজালাল দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন। এরপর অসুস্থ হয়ে পড়ায় এখন বাড়িতেই থাকেন আলাউদ্দিনের বাবা। আর আলাউদ্দিনের মা আমেনা বেগম গৃহিণী। অভাবের সংসারে অনেক কষ্ট করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আলাউদ্দিন।

এবার আলাউদ্দিন আলিম (এইচএসসি) পাস করেছেন চাঁদপুরের কাঁচিয়ারা জামালিয়া আলিম মাদরাসায়। এর আগে দাখিল (এসএসসি) পরীক্ষা দিয়েছিলেন কচুয়া উপজেলার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে। সেখানে তিনি পেয়েছিলেন ৩ দশমিক ৬৯ পেয়ে দাখিল পাস করেন।

সংসারে টানাপোড়েনের কারনে আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৪ নাম্বার দোকানে (তার বড় ভাই আল-আমিনের দোকান) কাজ করেন। সেখানেই বড় ভাইয়ের সাথে কাজ করছেন আলাউদ্দিন

ফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করে আলাউদ্দিন ডেইলি বাংলাদেশকে বলেন, আলহামদুলিল্লাহ। আমি এতো খুশি যে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ভালো রেজাল্টটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। বাবা-মা ও বড় ভাই অনেক খুশি হয়েছে। এই অভাবের সংসারেও আমার পড়াশোনা চালিয়ে যেতে তারা অনেক সাপোর্ট করেছে।

ভবিষ্যতে কি হতে চান— এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বা ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ার ইচ্ছে আমার। এখানে কাজের সুবাদে আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার কথা শুনি। তাদের দেখে আমরা ভেতর এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই এখানেই পড়াশোনা করার স্বপ্ন আমার। তাই এইচএসসিতে একটি ভালো রেজাল্টের বিকল্প ছিলো না। পড়াশোনা শেষ করে বাবা- মার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া তা পূরণ করতে চাই। তাই সে লক্ষ্যে ভালোভাবে পড়াশোনা করে আমার স্বপ্নপূরণে করতে পারি সেভাবেই এগিয়ে যাবো। আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বড় ভাইয়েরা আমাকে সাহায্য করবেন বলেছেন। এছাড়া সবার সহযোগিতা কাম্য।

ডেইলি-বাংলাদেশ/AS/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!