ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে স্নাতকে পঞ্চম ধাপের ভর্তি আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২২
শাবিপ্রবিতে স্নাতকে পঞ্চম ধাপের ভর্তি আগামীকাল
শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি শুরু হবে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি)।

মঙ্গলবার  (১৫ ফেব্রুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে র‌্যাংকিং ৪১৫৬-৫৩৫৫ পর্যন্ত ও দুপুর ১ টায় একই ইউনিটের ৫৩৫৬-৬১৫৫ পর্যন্ত র‌্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

Advertisement

এছাড়া বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল নয়টায় ১১২১-১৬২০ পর্যন্ত, ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৬৪-৪৬৩ পর্যন্ত, মানবিক বিভাগের ১২৭৫-১৪৭৪ পর্যন্ত র‌্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা জানতে পারবে। 

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি করানো হয়। পরে ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভর্তি করানো হয়। ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তির সময়সূচি নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি খারাপ হওয়ায় ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে ৭ ও ৮ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ভর্তি অনুষ্ঠিত হয়। সর্বশেষ চতুর্থ ধাপের ভর্তি অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!